Lorem ipsum is a dummy text industry 20% off

0

রিফান্ড ও রিটার্ন নীতি

রিফান্ড ও রিটার্ন নীতি

রিফান্ড ও রিটার্ন নীতি

ওভারভিউ

রিফান্ড ও রিটার্ন নীতি
বাংলা বাজার বিডি সর্বদা উন্নতমানের পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। তবুও যদি কোনো কারণে আপনি আপনার ক্রয়কৃত পণ্যে সন্তুষ্ট না হন,আমাদের রিটার্ন নীতিমালা অনুযায়ী সহায়তা প্রদান করা হবে।

পরিবর্তন/ফেরত সময়সীমা

পণ্য ডেলিভারির তারিখ থেকে ৩ (তিন) দিনের মধ্যে রিটার্নের আবেদন করতে হবে।নির্ধারিত সময়সীমার পর রিটার্ন গ্রহণযোগ্য হবে না (বিশেষ পরিস্থিতি ব্যতীত)।আপনার অর্ডার কৃত পণ্য ডেলিভারির সময় যদি পণ্যটি ক্ষতিগ্রস্ত, ত্রুটিপূর্ণ, ভুল বা অসম্পূর্ণ থাকে তাহলে অনুগ্রহ করে ডেলিভারির সময় ডেলিভারি ম্যানকে অবগত করুন এবং সাথে সাথে পণ্য ডেলিভারি ম্যানের নিকট ফেরত দিন,পরবর্তীতে সঠিক পণ্য আপনাকে প্রধান করা হবে।

পরিবর্তন/ফেরত আবেদন প্রক্রিয়া

আপনার গ্রহন করা ফেরতযোগ্য নয় এমন পণ্য ব্যাতিত যে গুলো ফেরতযোগ্য ঐ সব পণ্য আপনি চাইলে পরিবর্তন/ফেরত দিতে পারবেন।সে ক্ষেত্রে নিম্ন লিখিত শর্ত মেনে ডেলিভারির সময় থেকে ৩ দিনের মধ্যে বাংলা বাজার বিডি ওয়েবসাইট অথবা আমাদের যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ(+৮৮০১৮২৮০৬৬৬৬৬)ই-মেইল (support@banglabazar.bd) ঠিকানায় অর্ডার নম্বর ও সমস্যার বিস্তারিত উল্লেখ করে (প্রয়োজনে পণ্যের ছবি/ভিডিও প্রদান করতে হতে পারে) আমাদের সাথে যোগাযোগ করে ফেরত দেওয়ার অনুরোধ করুন।আমাদের সাপোর্ট টিম অনুরোধের তারিখ হতে পরবর্তী ৭ দিনের মধ্যে আপনার সাথে যোগাযোগ করে পরবর্তী নির্দেশনা প্রদান করবে।

পরিবর্তন/বাতিল অনুরোধ শুরু করার জন্য বৈধ শর্ত সমূহ

-মনের পরিবর্তন :আপনি যদি আপনার মন পরিবর্তনের হওয়ার কারণে একটি পণ্য ফেরত দিতে চান,সে ক্ষেত্রে পণ্য অক্ষত রাখতে হবে যেমন-১,পন্য ব্যবহার করা যাবে না।২,পন্যের বক্স/প্যাকেট নষ্ট করা যাবে না। ৩,সীল কৃত বক্স/প্যাকেট হলে তা খোলা যাবে না।৪,পণ্য ধোয়া যাবে না।

-অসম্পূর্ণ অর্ডার : আপনার অর্ডার কৃত পণ্যের তালিকায় যদি কম/বেশি পণ্য আপনাকে ডেলিভারি করা হয় সে ক্ষেত্রে আপনি পরিবর্তন/বাতিল অনুরোধ করতে পারবেন।

-ভুল আইটেম : আপনার অর্ডার করা পণ্যের মধ্যে যদি কোন পণ্য ভুল বসত একটির যায়গায় অন্য পণ্য আপনাকে ডেলিভারি করা হয় তাহলে আপনি পরিবর্তন/বাতিল অনুরোধ করতে পারবেন অথবা আপনি নিজেও যদি ভুল করে আপনার অপ্রয়োজনীয় পণ্য অর্ডার করে ডেলিভারি নিয়ে থাকেন ঐ সকল পণ্য ও আপনি চাইলে নিদিষ্ট সময়ের মধ্যে পরিবর্তন/বাতিলের অনুরোধ করতে পারবেন।

-কালার-সাইজ : আপনার অর্ডার করা পণ্যের কালার অথবা সাইজ যদি পরিবর্তনের প্রয়োজন হয় শর্ত সাপেক্ষে তা পরিবর্তনের অনুরোধ করতে পারবেন।

-ওয়ারেন্টি : যে সকল পণ্য ওয়ারেন্টির আওতায় থাকবে ঐ সকল পণ্য স্ব স্ব কোম্পানির ওয়ারেন্টি নীতি অনুসরণ করে ওয়ারেন্টির অনুরোধ করতে হবে।

৬-অ-ফেরতযোগ্য পণ্য :খোলা বা ব্যবহৃত খাদ্যপণ্য,নষ্টযোগ্য পণ্য (যেমন: তাজা খাদ্যদ্রব্য)যদি ডেলিভারির সময় ক্ষতিগ্রস্ত না থাকে,গ্রাহকের অসাবধানতায় ক্ষতিগ্রস্ত পণ্য,অফার/ডিসকাউন্টেড আইটেম যদি বিশেষভাবে উল্লেখ থাকে।

৭-ডেলিভারি চার্জ :গ্রাহকের ব্যক্তিগত কারণে রিটার্ন হলে ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়,কোম্পানির ভুলের কারণে রিটার্ন হলে অতিরিক্ত কোনো চার্জ প্রযোজ্য হবে না।

বাতিল হওয়া পণ্যের মূল্য সংযোজন

ক-আপনার বাতিল অনুরোধ যাচাই বাছাই এবং শর্ত পূরণ সাপেক্ষে সম্পুর্ণ হওয়ার পর রিটার্ন অনুমোদিত হলে ৩–৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

খ-পণ্যের মূল্য/টাকা মূল পেমেন্ট পদ্ধতিতে প্রদান করা হবে।

গ-ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং/ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে মূল্য/টাকা প্রদান করা হতে পারে।

ঘ-ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্যের ক্ষেত্রে গ্রাহকের পছন্দ অনুযায়ী রিপ্লেসমেন্ট বা সম্পূর্ণ মূল্য/টাকা দেওয়া হবে।

বিশেষ পরিস্থিতি

প্রাকৃতিক দুর্যোগ, পরিবহন সমস্যা বা অনিবার্য পরিস্থিতিতে রিটার্ন প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে।

বিঃ দ্রঃ -যে কোন নিয়ম বা শর্ত পূর্ব নোটিশ ছাড়া পরিবর্তন বা বাতিল করার অধিকার বাংলা বাজার বিডি কর্তৃপক্ষ সংরক্ষণ করে।বাংলা বাজার বিডি প্রতিটি কার্যক্রম করার পূর্বে নিয়ম বা শর্ত ভালো করে পড়ে নেওয়ার অনুরোধ করা হলো।বাংলা বাজার বিডি গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং যেকোনো সমস্যার দ্রুত সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।

TOP